আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভে উত্তাল ৫০ রাজ্য। স্থানীয় সময় শনিবার (২ অক্টোবর) দেশটিতে দশ হাজারের বেশি মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে র‌্যালিতে অংশ নিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা নতুন টেক্সাস আইনের বিরুদ্ধে। আইনটি রাজ্যে গর্ভপাতের অধিকারকে মারাত্মকভাবে সীমাবদ্ধ করে।

ওয়াশিংটন ডি.সি’তে বিক্ষোভকারীরা সুপ্রিমকোর্ট ভবনের দিকে র‌্যালি নিয়ে অগ্রসর হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। যার মধ্যে অন্যতম একটি স্লোগান ‘গর্ভপাতকে বৈধ করুন’। তবে কিছু লোক বিক্ষোভের বিরোধীও ছিলেন। তাদের মধ্যে একজন লোক চিৎকার করে বলেন, ‘তোমাদের হাতে নিরীহ শিশুদের রক্ত!’

র‌্যালিতে অংশ নেওয়া রবিন হর্ন নামে এক নারী বলেন, সৌভাগ্যবশত কখনই আমার এই পছন্দের (গর্ভপাত) সম্মুখীন হতে হয়নি। তবে এখানে অনেক নারী আছে, যাদের এটার সম্মুখীন হতে হয়েছে। তাই যখন এটি আমাদের শরীরের দিকে আসে, তখন সরকার কিংবা পুরুষ কারো কথা বলার অধিকার নেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা