সংগৃহীত
শিক্ষা

রাবির সব একাডেমিক ভবনে তালা

জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩ দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তালার সাথে ‘অবরোধ’ লেখা সম্বলিত একটি করে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয় তারা।

আরও পড়ুন: শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার হচ্ছে

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন সানিন ও সদস্য ফারুক হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী জানান, বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবি আদায়ে ৩ দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। অবরোধের সমর্থনে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করারও পরিকল্পনা রয়েছে আমাদের।

আরও পড়ুন: ঢাবির সমাবর্তনে প্রধানমন্ত্রী

তালা দেওয়ার সময় রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, আমরা জানতে পেরেছি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ২টি ভবনে তালা দিয়েছে। আমি এখন ক্যাম্পাসে ঢুকছি ও বিষয়টি দেখছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা