সংগৃহীত
শিক্ষা

ঢাবির সমাবর্তনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডিগ্রি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

রোববার (২৯ অক্টোবর) বেলা ১০টা ৫৮ মিনিটে সমাবর্তনস্থলে পৌঁছান তিনি। এ সময় সেখানে উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে বরণ করে নেন।

এদিকে, বিএনপির ডাকা হরতালে রাজধানীর শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেখা যায়। তবে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। রোববার (২৯ অক্টোবর) সকালে শাহবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গিয়েছে।

এ ছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ৩৩৬ শিক্ষককে সংবর্ধনা

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাস্তায় রয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এছাড়াও শাহবাগ এলাকায় অন্যান্য দিনের মতো বাসের চাপ দেখা না গেলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত যানবাহনের আধিক্য লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা গেছে, হরতালকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপির কোনো স্তরের নেতাকর্মীদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

জানা যায়, বিএনপি-জামায়াত রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন।

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা