আন্তর্জাতিক

২০৫০ সালের মধ্যেই আসাম দখল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ২০৫০ সালের মধ্যেই আসাম দখলের নীল নকশা বানিয়ে ফেলেছে অনুপ্রবেশকারীরা। এরইমধ্যে গরুখুঁটিতে ১০ হাজার অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২ অক্টোবর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, গত সপ্তাহে দরং জেলার ঘটনায় পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) হাত ছিল। গরুখুঁটিতে যে প্যাটার্ন দেখা যাচ্ছে তা পপুলার ফ্রন্টের কাজের সঙ্গে মিলে যাচ্ছে।

যদিও হিমন্ত ওই সংগঠনকে মুসলিম হিসেবে চিহ্নিত করতে চান না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা কখনোই ‘মুসলিম’ শব্দটা এক্ষেত্রে ব্যবহার করতে চাই না। কারণ, আসামের মুসলিমরা ওদের সঙ্গে যুক্ত নয়। এটা কেবল একটা বিক্ষিপ্ত শ্রেণির চিন্তাধারা।

কয়েকদিন আগেই আসামের দরং জেলায় অবৈধ বসতি উচ্ছেদ করা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছিল আসাম। সেই অশান্তির নেপথ্যে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে দায়ী করেছিলেন হিমন্ত।

অন্যদিকে, তার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে পিএফআইয়ের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস সংবাদমাধ্যমে বলেন, আরএসএস ভয় পেয়েছে। তাই যারা ন্যায়ের দাবি তুলছে, তাদের কণ্ঠরোধ করতে চাইছে তারা। আরএসএস ও বিজেপির বিরুদ্ধে কথা বলার কেউ নেই। যখনই আমরা মানুষের জন্য কথা বলতে চেয়েছি ওরা এই ধরনের প্রপোগান্ডা শুরু করেছে।

এছাড়া, দরংয়ের ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছে তাতে অন্যতম অভিযুক্ত হিসেবে পিএফআইয়ের নাম রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ব্যাপারে হিমন্তের কাছে প্রমাণ আছে বলেও জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তবে পিএফআই বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা