আন্তর্জাতিক

ইমরান খানের শান্তি উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর ক্ষমতা দখলের জেরে নতুন উদ্যোমে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলা চালাচ্ছে তারা।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, অবস্থায় সশস্ত্র সংগঠনটিকে শান্ত করার উদ্যোগ নিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, টিটিপির সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান সরকার।

তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, আফগানিস্তানের ভেতরে টিটিপির সঙ্গে আলোচনা চলছে এবং এতে মধ্যস্থতা করছে মূল তালেবান গোষ্ঠী।

আফগানিস্তানের মতো পাকিস্তানেও ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় টিটিপি। সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানি ভূখণ্ডে বেশ তৎপর, বিশেষ করে দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকাগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, পাকিস্তান সামরিক শক্তি খাটিয়ে কোনো সমাধান চায় না। টিটিপি সদস্যরা আত্মসমর্পণ করলে পাকিস্তান সরকার তাদের অতীতের অপরাধগুলো ক্ষমা করে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

অবশ্য পাকিস্তান সরকারের এ ক্ষমা ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়েছে টিটিপি। উল্টো আলোচনার জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা