আন্তর্জাতিক

সাংবাদিক হত্যার খবর মিথ্যা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রথম স্বাধীন নিউজ চ্যানেল টোলো নিউজ তাদের রিপোর্টার জিয়ার ইয়াদ খানের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এই সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট থেকে এই খবর মিথ্যা বলে জানানো হয়েছে। টুইট বার্তায় ইয়াদ খান জানিয়েছেন, কাবুলের নতুন শহর এলাকায় বন্দুকের মুখে তাকে মারপিট করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে টোলো নিউজের টুইটার অ্যাকাউন্ট থেকে রিপোর্টার জিয়ার ইয়াদ খানের মৃত্যুর কথা জানানো হয়। এতে বলা হয়, কাবুলের হাজি ইয়াকুব ইন্টারসেকশনে দারিদ্র, বেকারত্ব নিয়ে প্রতিবেদন করার সময় রিপোর্টার জিয়ার ইয়াদ খান ও তার ক্যামেরাম্যানের উপর হামলা করে তালেবান। বলা হয়, তালেবান যোদ্ধারা ইয়াদ খানকে হত্যা এবং ক্যামেরাম্যানকেও মারধর করেছে।

তবে এর কিছুক্ষণ পর জিয়ার ইয়াদ খান নিজেই টুইটারে লেখেন, ‘কাবুলের নতুন শহরে রিপোর্টিংয়ের সময় আমাকে তালেবান পিটিয়েছে। ক্যামেরা, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি এবং আমার ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। কিছু মানুষ আমার মৃত্যুর খবর ছড়িয়েছে, যা মিথ্যা। তালেবান যোদ্ধারা একটি সামরিক ল্যান্ড ক্রুজার গাড়ি থেকে বেরিয়ে আসে আর আমাকে বন্দুকের মুখে মারপিট করে।’

এর আগে গত জুলাইতে পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিস সিদ্দিকিকে কান্দাহারে হত্যা করে তালেবান। তিনি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার হয়ে কাজ করছিলেন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, তারা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। আর সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা