আন্তর্জাতিক

বোকো হারামের হামলায় ক্যামেরুনের ৬ সেনা নিহত 

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি সেনাচৌকিতে হামলা চালিয়েছে। এতে অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২৪ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টার দিকে নাইজেরিয়া সীমান্ত সংলগ্ন সাগমে এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিআরটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সীমান্তসংলগ্ন এলাকায় প্রতিবেশী দেশ নাইজেরিয়া ও চাঁদে আধিপত্য বিস্তারকারী বোকো হারামের সঙ্গে কয়েক বছর ধরে সংঘর্ষ চলছে ক্যামেরুন সেনা বাহিনীর। কয়েক মাস ধরে চলা সংঘর্ষের ঘটনার মধ্যে এটি বড় বলে ধারণা করা হচ্ছে।

উত্তরাঞ্চলের সাগমে জেলার প্রধান লাজারে এনডোনগো এনডোনগো রয়টার্সকে বলেন, ‘স্থানীয় সময় ভোর ৪টার দিকে সাগমের সেনা ফাঁড়িতে একদল হামলাকারী আক্রমণ চালিয়েছে। তারা ছয় থেকে সাতটি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে হামলা চালায়। এটি বড় ধরনের আক্রমণ ছিল।’

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সেনা সূত্র জানিয়েছে, হামলায় অন্তত আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বোকো হারামের শীর্ষ নেতা আবু বাকার শেকাউয়ের মৃত্যুর পর থেকে অঞ্চলটিতে সামরিক বাহিনীর ওপর হামলা বেড়েছে।

লাজারে এনডোনগো বলেন, ‘শেকাউয়ের মৃত্যুর পর থেকে ক্রমাগত হামলা বৃদ্ধি পেয়েছে এ অঞ্চলে। ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (আইএসডব্লিউএপি), বোকো হারামের দখলে থাকা এলাকাগুলো নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। তারা আরও সুসংগঠিত হয়ে আক্রমণ চালাচ্ছে।’

এএফপি জানায়, ২০০৯ সাল থেকে ক্যামেরুন ও প্রতিবেশী দেশগুলোতে বোকো হারাম ও আইএসডব্লিউএপি জঙ্গিগোষ্ঠীর হামলায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন। উত্তর–পূর্ব নাইজেরিয়ায় এই দুই গোষ্ঠীর হামলায় ঘরছাড়া হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা