সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরাইলের গুলিতে মিসরীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল এ মাসে সীমান্তের ফিলিস্তিনি অংশে রাফা সীমান্ত ক্রসিংয়ের সব নিয়ন্ত্রণ নেন। এ সময় ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে ভারী গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ মিসরীয় সেনা নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) ১ প্রতিবেদনে তথ্যটি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আরও পড়ুন: ইরানে প্রার্থী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট

বর্তমান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিংয়ের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। অপরদিকে ইসরায়েল ও মিসরের সেনাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে ২ দেশ।

কিন্তু বিবিসি বলেন, গুলিতে মিসরীয় ঐ সেনা নিহতের ঘটনায় অন্যান্য বিবরণও পাওয়া যাচ্ছে।

মিসরের সামরিক মুখপাত্র জানান, গাজা ভূখণ্ডের রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিসরীয় নিরাপত্তা দলের ১ জন সদস্যের মৃত্যুর ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করছেন। তার আগে ইসরায়েলের সেনাবাহিনীও বলেন, মিসর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির খবর তদন্ত করছেন তারাও।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে রেমালের তাণ্ডব, নিহত ২

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মিসরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ গারিব জানান, রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিসরীয় সশস্ত্র বাহিনী। এই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা ১ সেনা নিহত হয়েছেন।

ইসরায়েল মে মাসে সীমান্তের ফিলিস্তিনি অংশ রাফা সীমান্ত ক্রসিংটির নিয়ন্ত্রণ নেন। দখলদার ইসরায়েল দেশটি রাফাতে সামরিক অভিযান শুরু করেছে যা মিসরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তারা তীব্র সমালোচনার মুখে পড়েছে।

আরও পড়ুন: লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

মিসর ও ইসরায়েল ১৯৭৯ সালে ১টি শান্তি চুক্তি স্বাক্ষর করেন এবং তখন থেকেই নিরাপত্তার বিষয়ে বিশেষ করে গাজার সীমান্তের চারপাশে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা করে থাকেন মিসর। কিন্তু ইসরায়েলি বাহিনী ৩ সপ্তাহ আগে রাফা ক্রসিংটির নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই মিসর ও ইসরায়েলের মধ্যে অনেক উত্তেজনা বেড়েছে।

ইসরায়েল টানা প্রায় ৮ মাস ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন হামলা চালাচ্ছে এবং এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় মিসর বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে শক্তিশালী সমর্থক হিসেবে রয়েছে এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যার নিন্দাও করে দেশটি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা