আন্তর্জাতিক

সিয়েরা লিওনে মৃত্যুদণ্ডের আইন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ডের আইন বাতিল করেছে সিয়েরা লিওনের পার্লামেন্ট। শুক্রবার (২৪ জুলাই) দেশটির পার্লামেন্টে সংবিধান সংশোধন সংক্রান্ত এক ভোটাভুটিতে পার্লামেন্টের সদস্যরা মৃত্যুদণ্ড আইন বাতিলের পক্ষে রায় দেন।

আফ্রিকা মহাদেশের ২৩তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইন বাতিল করল সিয়েরা লিওন। দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বিলে স্বাক্ষর করলে তা চূড়ান্ত হবে। সিয়েরা লিওনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

এ ব্যাপারে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো টুইটারে বলেন, আজ আমি দেশ থেকে স্থায়ীভাবে মৃত্যুদণ্ড আইন বিলুপ্ত করার সরকারের একটি প্রতিজ্ঞা পূরণ করেছি। আমি দেশের নাগরিক, পার্লামেন্টের সদস্য, উন্নয়ন সহযোগী ও অধিকার কর্মীদের ধন্যবাদ জানাই। তারা আমাদের সঙ্গে অটলভাবে থেকে এ কাজে সাহায্য করেছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, ২০২০ সাল পর্যন্ত বিশ্বের অন্তত ১০৮ টি দেশে মৃত্যুদণ্ড আইন বিলুপ্ত হয়েছে। এছাড়া ১৪৪ টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয় না।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা