আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা কাঁধে নিয়ে ৮ কিলোমিটার!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশের রাজপুরা গ্রামে বাঁশের সঙ্গে চাদর বেঁধে অন্তঃসত্ত্বা নারীকে কাঁধে নিয়ে ৮ কিলোমিটার হাঁটলো গ্রামবাসী। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, উঁচু-নিচু কর্দমাক্ত রাস্তা কোদালের সাহায্যে সমান করে বাঁশের সঙ্গে চাদর বেঁধে সেই নারীকে কাঁধে নিয়ে ছুটছেন কয়েকজন।

দেখে মনে হতে পারে দুইশ বছর আগের কোনো ঘটনা। কিংবা কোন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের চিত্র। কিন্তু না, ভারতের মধ্য প্রদেশের রাজপুরা গ্রামে এই ঘটনা ঘটেছে।

ওই গ্রামের সুনিতা নামে তরুণীর প্রসব যন্ত্রণা ওঠে। ওই গ্রামের যোগাযোগ ব্যবস্থা এতোটাই নাজুক যে সেখানে কোনো যানবাহন চলে না। পাশের গ্রাম থেকে চড়া যায় যানবাহনে। বাধ্য হয়ে সুনিতার পরিবার গ্রামবাসীদের সহায়তায় কাঁধে করে পাশের রানি কাজল গ্রামের দিকে ছোটেন।

আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে রানি কাজলে পৌঁছানোর পর সেখানে অপেক্ষমান অ্যাম্বুলেন্সে তুলে দেন সুনিতাকে। ওই অ্যাম্বুলেন্সে করে ২০ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছান সুনিতা।

শুক্রবার হাসপাতালে সন্তান প্রসব করেন সুনিতা। মা আর শিশু দুজনই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাজপুরা গ্রাম থেকে নিকটস্থ হাসপাতালের দূরত্ব ২৮ কিলোমিটার। তার মধ্যে আট কিলোমিটার রাস্তা মাটির তৈরি। বছরের বেশিরভাগ সময় সেখানে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ওই গ্রামে কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে দুর্ভোগ পোহাতে হয়।

দীর্ঘদিন ধরেই রাস্তার জন্য গ্রামের বাসিন্দারা আবেদন জানিয়ে আসছেন তারা। তবে তেমন কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন গ্রামবাসী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা