আন্তর্জাতিক

৬০ বার গ্রেফতারের পরেও দমেনি তিনি

আন্তর্জাতিক ডেস্ক: একবার নয় দুইবার নয় ৬০বার গ্রেফতার হয়েছেন তিনি। ইসরাইলি দখলদার বাহিনী নানাভাবে ফিলিস্তিনিদের নির্যাতন করে আসচ্ছে। ইহুদিবাদীদের আগ্রাসনের প্রতিবাদ জানাতে গিয়ে কয়েক সপ্তাহ আগে ইসরাইলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন ফিলিস্তিনি সাহসী নারী হানাদি হালাওয়ানি। খবর আরব নিউজের।

কট্টরপন্থি ও বর্ণবাদী উগ্রবাদী ইহুদিদের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের নিয়ে গঠিত সংগঠন 'মুরাবিতাত' এর নের্তৃত্ব দিচ্ছেন এ অদম্য সাহসী নারী। দখলদার ইসরাইলের কাছে মূর্তিমান আতঙ্ক এ বীর ফিলিস্তিনি নারী। ইসরাইলি পুলিশের তালিকায় সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত করা হয়েছে হানাদি হালাওয়ানি।

বারবার গ্রেফতার ও নির্যাতন করেও ইসরাইল তাকে দমাতে পারেনি। প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। তাকে জেরুজালেমের আল-আকসায় নিষিদ্ধ করেছে ইসরাইল সরকার। তার সঙ্গে আরেক অদম্য ফিলিস্তিনি নারী খাদিজা খুইজও আর-আকসাকে মুক্ত করার আন্দোলনে গিয়ে ২৮ বার গ্রেফতার হয়েছেন ইসরাইলি বাহিনীর হাতে।

আটকের পর এসব মুরাবিতাতের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন চালায় ইসরাইলি বাহিনী।

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার এসব নারী আন্দোলনকারীরা। ইসরাইলি বাহিনীর গ্রেফতার ও নির্যাতন উপেক্ষা করেই বছরের পর বছর ধরে দেশ মাতৃকা ও পবিত্র আল-আকসার জন্য লড়ে যাচ্ছেন বীর এসব ফিলিস্তিনি নারীরা।

ইসরাইল সেনারা যখন-তখন জুতা পরে এবং অস্ত্র নিয়ে পবিত্র আল-আকসায় প্রবেশ করায় বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনি এসব নারীরা। পুরুষদের পাশাপাশি তারাও কঠোর আন্দোলনে শরিক হন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা