আন্তর্জাতিক

মোবাইল নিয়ে ঝগড়া, কিশোরীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুর্শিদাবাদে ফোন নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় বড় বোন। একপর্যায়ে রাগ করে ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলেন ছোট ভাই। এর পরই রাগ এবং অভিমান করে গলায় ফাঁস দিয়ে হয় আত্মহত্যা করেন বড় বোন।

শুক্রবার (১৬ জুলাই) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে । ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মৃত কিশোরীর নাম সুফিয়া খাতুন। বছর পনেরোর মেয়েটি গৌরীপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমলাবাড়ির একটি দরিদ্র পরিবারে সন্তান সুফিয়া। বাবা ফেরি করে কাপড় বিক্রি করেন। সুফিয়া ও তার একমাত্র ছোট ভাইকে নিয়ে ছিল বাবা-মায়ের সংসার।

শুক্রবার রাতে মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল সুফিয়া। এমন সময় ভাই এসে আবদার করে, সে মোবাইলটি নেবে। কিন্তু ফোন দিতে রাজি হয়নি সুফিয়া। এ কারণে রাগে বোনের হাত থেকে মোবাইল কেড়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে ভাই। এই ঘটনার পর সুফিয়া ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় পাটকেলডাঙ্গা গ্রামপঞ্চায়েতের আমলাবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এমন তুচ্ছ কারণে মেয়ের আত্মহত্যার ঘটনা মেনে নিতে পারছেন না সুফিয়ার বাবা-মা। বোনের মৃত্যুর পর চোখের পানি বাঁধ মানছে না ভাইয়েরও।

সূত্র: সংবাদ প্রতিদিন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা