আন্তর্জাতিক

১ শিশুকে বাঁচাতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : এক শিশুকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশের বিদিশায়। শুক্রবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। তবে শনিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে এক শিশু খেলতে খেলতে ৪০ ফুট গভীর কুয়ার ভেতরে পড়ে যায়। খবর পেয়ে গ্রামবাসীরা সেই মেয়েটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। তাদের সেই উদ্ধার চেষ্টার মধ্যেই কুয়ার দেওয়াল ধসে পড়ে। এসময় প্রায় ৪০ জন কুয়ার মধ্যে পড়ে যান। মর্মান্তিক এই ঘটনার পর ২০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট করে মোদি জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এছাড়া এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারকে সরকারি চাকরি এবং ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদেরকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানোর পাশাপাশি তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা