আন্তর্জাতিক

চীনের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের গণতন্ত্রের বিষয়ে বেইজিংয়ের দখলকে কেন্দ্র করে চীনের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হংকংয়ে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আইনি ও সুনামের ক্ষতির আশঙ্কার বিষয়টি মনে রাখার ব্যাপারে মার্কিন কোম্পানিগুলোকে সতর্কও করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, হংকংয়ের পরিস্থিতি অবনতি অব্যাহত রয়েছে। চীনের মূল ভূখণ্ডে যে ঝুঁকি রয়েছে তা এখন হংকংয়েও ক্রমবর্ধমান।

জানা যায়, জো বাইডেন প্রশাসন চীনের প্রতি তাদের নীতিমালার বিস্তৃত পর্যালোচনা করছে। প্রশাসন ইতোমধ্যে জিনজিয়াংয়ের উইঘুরদের প্রতি আচরণসহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্মকর্তা ও ব্যবসায়ীদের চিহ্নিত করেছে।

শুক্রবারের এই পদক্ষেপে হংকংয়ের চলমান অভিযানে অংশ নেয়া কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২০২০-এর হংকংয়ের স্বায়ত্তশাসন আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে হংকংয়ের আইনি স্বায়ত্তশাসন রক্ষায় চীন ব্যর্থতায় অবদান রাখা ব্যক্তিদের নিষিদ্ধ করা হয়েছে।

এসব কর্মকর্তারা চীনের হংকং অফিসের সঙ্গে জড়িত। তাদের সম্পদ জব্দ ও অন্যান্য জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা