আন্তর্জাতিক

ভারতের সাবেক মন্ত্রীর স্ত্রী বালিশ চাপায় খুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে নিজের বাড়িতে খুন হয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলের স্ত্রী কিট্টি কুমারমঙ্গল। মঙ্গলবার (৬ জুলাই) রাতে দক্ষিণ পশ্চিম দিল্লির বসন্ত বিহারের বাড়িতে তাকে খুন করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তিকে খুঁজছে।

পেশায় আইনজীবী ছিলেন কিট্টি কুমারমঙ্গল। পুলিশের দাবি ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে তাকে খুন করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রাজু লক্ষ্মণ। তার বয়স ২৪ বছর। সে মন্ত্রীর বাড়িতে ধোপার কাজ করতো। সঙ্গীদের নিয়ে সে বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকে কিট্টি কুমারমঙ্গলকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে দুজন সঙ্গী নিয়ে কিট্টির বাড়িতে গিয়েছিলেন রাজু। এ সময় বাড়ির গৃহকর্মী দরজা খুলে দেয়। এরপর রাজু গৃহকর্মীকে একটি ঘরে আটকে রেখে ডাকাতি করে এবং কিট্টিকে বালিশচাপা দিয়ে হত্যা করে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা