যুক্তরাষ্ট্রের লেজ গুটানোর পর দ্রুতই আসছে তালেবানের শান্তি প্রস্তাব
আন্তর্জাতিক

দ্রুতই আসছে তালেবানের শান্তি প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ছে শুরু করেছে। এ সুযোগে দেশটির বিভিন্ন অঞ্চলের দখল নিচ্ছে তালেবান৷ এরইমধ্যে শতাধিক জেলা তালেবানের দখলে চলে গেছে বলে দাবি করছেন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা।

তবে তালেবান বলছে, তারা ৩৪ রাজ্যের প্রায় ২০০ জেলা দখল করেছে, যা দেশটির প্রায় অর্ধেক এলাকাজুড়ে অবস্থিত৷

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম এয়ারবেস থেকে গত সপ্তাহে মার্কিন সেনারা চলে গেছে৷ ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার কথা৷

জানা গেছে, আফগান বাহিনীর কয়েকজন সদস্য তালেবানের হাতে ধরা পড়েছেন।

তাজিকিস্তানের সীমান্তরক্ষা বাহিনী জানিয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে তালেবানের আগমন বার্তা বুঝতে পেরে আফগান নিরাপত্তা বাহিনীর ১ হাজারের বেশি সদস্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে চলে গেছেন৷

কাতারের দোহায় গত বছর আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়৷ বর্তমানে যুদ্ধক্ষেত্রে তালেবানের অবস্থান ভালো থাকলেও তারা শান্তি আলোচনায় আন্তরিক বলে রয়টার্সকে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ৷

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে শান্তি আলোচনা ও প্রক্রিয়ার গতি আরও বাড়বে এবং এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷ স্বাভাবিকভাবেই এটা শান্তি পরিকল্পনা নিয়ে হবে।

তিনি আরও বলেন, সম্ভবত এক মাসের মধ্যে ওই পর্যায়ে পৌঁছা যাবে যখন উভয়পক্ষ তাদের লিখিত শান্তি প্রস্তাব পেশ করবে৷

আলোচনার দিকে নজর রাখা কূটনীতিকরা অনেকদিন ধরেই তালেবানের কাছ থেকে একটি লিখিত শান্তি প্রস্তাব আশা করছেন৷ এখন তালেবানের মুখপাত্র এক মাসের মধ্যে তেমন একটি প্রস্তাব দেওয়ার কথা বললেও তারা আসলেই সেটা দিবে কি-না, তা আশা করা কঠিন বলে মনে করছেন আফগানিস্তানের শান্তি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিয়া আনোয়ারি৷ তবে তিনি তালেবানের প্রস্তাবটি পাওয়ার আশা করছেন, যেন অন্তত জানা যায় ‘তারা কী চায়’৷

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা