আন্তর্জাতিক

বাংলাদেশি পাসপোর্টের ৬ ধাপ অবনতি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত পাসপোর্ট সূচকে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়ে ১০৬ অবস্থানে চলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্টধারীরা ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।

মঙ্গলবার (৬ জুলাই) এ তথ্য জানা গেছে।

এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসা হেনলির এই সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই স্থানে আছে লেবানন ও সুদান।

বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এরপর এপ্রিলে এক ধাপ উন্নতি হয়ে ১০০তম অবস্থানে উঠে আসে। জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে এখন অবস্থান ১০৬তম।

বাংলাদেশি পাসপোর্ট থাকলে আগাম ভিসা ছাড়া আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় অঞ্চলের ১১টি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া ওশেনিয়া অঞ্চলের ৭টি, এশিয়ার ৬টি এবং দক্ষিণ আমেরিকার একটিসহ মোট ৪১টি দেশে প্রবেশ করা যায়।

পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির তথ্যের ভিত্তিতে এবার বিশ্বের ১৯৯টি দেশকে নিয়ে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করেছে দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স।

এই সূচকে টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে জাপান। দেশটির পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই ১৯৩টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করা যায়। আর দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের ক্ষেত্রে সেই সংখ্যা ১৯২। অর্থাৎ আগাম ভিসা ছাড়া জাপানি পাসপোর্টধারীরা ১৯২ দেশ ভ্রমণ করতে পারবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা