আন্তর্জাতিক

রাশিয়ার নিখোঁজ হওয়া বিমানে কেউ বেঁচে নেই 

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বের কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে স্থানীয় সময় মঙ্গলবার ২৮ আরোহীসহ এন-২৬ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এতে বিমানের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে রাশিয়ার উদ্ধারকারী কর্তৃপক্ষ কর্মকর্তারা। খবর বিবিসি।

রাশিয়ার দেশীয় কোম্পানি আন্তনোভের তৈরি দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার জরুরি বিভাগ তা খুঁজে পেয়েছে বলে এর আগে জানানো হয়েছিল। পরে জানানো হয়েছে যে, সাগরে বিধ্বস্ত ওই বিমানটির কেউ বেঁচে নেই।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে অবতরণ না করার জানা যায় বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিরুপ আবহাওয়া আর আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে অবতরণ না করার পর বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি বিমানটির চলাচল পরিচালনা করে আসছিল।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় একটি উদ্ধারকারী হেলিকপ্টার আর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেখানে একটি দল পাঠানোর পর বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি খুঁজে পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার আরেক সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ২২ জন যাত্রী ও ছয় জন ক্রুসসহ মোট ২৮ জন আরোহী ছিলেন। বিমানটিতে অন্যদের সঙ্গে পালানার মেয়র ওলগা মোখিরেভাও ছিলেন বলে জানানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা