আন্তর্জাতিক

গোবরের রঙের অ্যাম্বাসেডর হলেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গরুর গোবর থেকে তৈরি হবে রঙ। আর এই গোবরের রঙের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতীন গডকড়ী। একই সঙ্গে তরুণ উদ্যোক্তারা যাতে গরুর গোবরের রঙ উৎপাদন করে সে বিষয়ে তিনি তাগিদ দেন।

মঙ্গলবার (৬ জুলাই) দেশটির সড়ক ও পরিবহন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক এই মন্ত্রী গরুর গোবরের তৈরি এক হাজার লিটার রঙের অর্ডার দিয়েছেন। তিনি বলেছেন, খাঁটি প্রাকৃতিক এই রঙ মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত নিজের বাড়িতে ব্যবহার করবেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, গোবরের তৈরি রঙে অ্যান্টি-ব্যাকটেরিয়া, অ্যান্টি-ফাঙ্গাল এবং প্রাকৃতিক তাপ নিরোধক বৈশিষ্ট্যের মতো আটটি সুবিধা রয়েছে বলে ধারণা করা হয়। জয়পুরে খাঁটি প্রাকৃতিক পেইন্ট নামের নতুন একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে নিতীন গডকরী বলেন, এটি ভারতের গ্রামীণ এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও অনেক দূর এগিয়ে নেবে।

নতুন এই কারখানা জয়পুরের কুমারাপ্পা ন্যাশন্যান হ্যান্ডমেইড পেপার ইনস্টিটিউট (কেএনএইচপিআই) ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে।

এই কারখানা পরিচালনার দায়িত্বে রয়েছে দেশটির খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (কেভিআইসি)। কেভিআইসির নতুন এই কারখানায় দিনে এক হাজার লিটার গোবরের রঙ তৈরি হবে।

গোবরের রঙ নিয়ে সবাই যাতে কাজ শুরু করে সেজন্য দেশজুড়ে এর প্রচার ও প্রসারে কাজ করবেন বলে জানান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা