আন্তর্জাতিক

গরমে কানাডায় মৃত্যু বেড়ে ১৩০

আন্তর্জাতিক ডেস্ক : পুরোনো সব রেকর্ড ভেঙেছে কানাডায় দাবদাহ। তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটিতে। গত শুক্রবার (২৫ জুন) থেকে এখন পর্যন্ত ভ্যানকুভার এলাকায় ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর বিবিসির।

গত তিনদিন ধরেই কানাডায় তাপমাত্রার রেকর্ড হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (১২১.৩ ফারেনহাইট), যা কানাডীয়রা আগে কখনোই দেখেনি।

এই সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা আগে কোনো দিন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও ওঠেনি। এদিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলেও তাপমাত্রার রেকর্ড হয়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ভ্যানকুভারের বার্নাবে ও সারে শহরতলিতে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যুর পেছনে সাম্প্রতিক তীব্র দাবদাহের প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে শুধু ভ্যানকুভারেই ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত লোকজনের মধ্যে অধিকাংশই প্রবীণ অথবা অন্য কোনো অসুস্থতায় ভুগছিলেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে ব্রিটিশ কলম্বিয়া এবং আলবার্টা প্রদেশসহ সাসকাচেওয়ান ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে জরুরি তাপমাত্রা সতর্কতা জারি করেছে কানাডার পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন দফতর।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমন তীব্র দাবদাহ দেখা দিয়েছে। এনভায়রনমেন্ট কানাডার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডেভিড ফিলিপস বলেন, আমরা পৃথিবীর শীতলতম এবং তুষারাচ্ছন্ন দেশ। আমরা মাঝে মধ্যেই শীতের ঝটকা বা প্রবল তুষারঝড় দেখতে পাই। এ ধরনের উত্তপ্ত আবহাওয়ার বিষয়ে সাধারণত কথা বলি না।

ব্রিটিশ কলম্বিয়ার প্রধান লিসা ল্যামপয়েন্টে বলেন, গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে, যা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা