আন্তর্জাতিক

জুডো অনুশীলনে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক : জুডো অনুশীলনে ২৭ বার মাটিতে আছাড় দেওয়ায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত এপ্রিলে ওই ঘটনার পর মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণে আক্রান্ত হয় শিশুটি। ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।

অনুশীলনে তার দুই সহপাঠি ও প্রশিক্ষক ২৭ বার মাটিতে আছাড় দেয় শিশুটিকে। এতে সে অজ্ঞান হয়ে কোমায় চলে যায়।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় প্রায় ৭০ দিনের মাথায় লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তার বাবা-মা। তবে শিশুটির নাম প্রকাশ করা হয়নি।

অভিযুক্ত প্রশিক্ষকের ডাক নাম হো, যিনি এই মাসের শুরুতে প্রায় সাড়ে তিন হাজার ডলারের বিনিময়ে জামিন পেয়েছেন। শিশুটির মৃত্যুর পর এখন ওই প্রশিক্ষকের বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হবে। দোষী প্রমাণিত হলে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার।

মঙ্গলবার (২৯ জুন) ফেঙ্গুয়ান হাসপাতালের এক ঘোষণায় জানানো হয় হঠাৎ করে শিশুটির ব্লাড প্রেশার এবং হার্ট রেট দ্রুত কমতে থাকে। পরে চিকিৎসকেরা পরিবারের সঙ্গে কথা বললে পরিবার লাইফ সাপোর্ট সরিয়ে নিতে সম্মতি দেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা