আন্তর্জাতিক

তালেবানের হাতে ২ জেলার পতন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে এবং দু’পক্ষের মধ্যে বিভিন্ন জেলার হাতবদল অব্যাহত রয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেনাবাহিনী তিনটি জেলা পুনরুদ্ধার করেছে এবং দু’টি জেলা নতুন করে তালেবানের দখলে চলে গেছে।

আফগান সেনাবাহিনী বল্‌খ প্রদেশের কালদার জেলা এবং ফারিয়াব প্রদেশের পাশতুন কুত ও খান চাহার বাগ জেলা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। অন্যদিকে তালেবানের হাতে লগার প্রদেশের বারাকি বারাক জেলা ও কান্দাহার প্রদেশের খাকরিজ জেলার পতন হয়েছে।

আফগানিস্তান থেকে যখন পশ্চিমা দেশগুলো সেনা প্রত্যাহার করে নিচ্ছে তখন দেশটিতে এসব সংঘর্ষের খবর এলো। সেদেশের গজনি, কুন্দুজ, বাগলান, তাখার, ফারিয়াব এবং ময়দান বারদাক প্রদেশে বর্তমানে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।

রক্তক্ষয়ী এসব সংঘর্ষের ঘটনায় প্রদেশগুলোর অধিবাসীদের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্যরা। কুন্দুজ প্রদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের কারণে কয়েকশ’ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা কুন্দুজের অধিবাসী জারমিনা আফগানিস্তানের বেসরকারি নিউজ চ্যানেল ‘তোলো’কে বলেছেন, “সংঘর্ষের একপক্ষে রয়েছে তালেবান এবং অন্যপক্ষে সেনাবাহিনী। আমরা ঠিক জানি না কাদের কাছে আমরা আশ্রয় নেব। আমরা আশ্রয় ও খাবারের অভাবে ভুগছি।” কুন্দুজের সংসদ সদস্য নিলুফার জালালি বলেছেন, “কুন্দুজ শহরের ভেতরেই সংঘর্ষ চলছে। যদি এখনই কঠোর ব্যবস্থা নেয়া না হয় তাহলে অচিরেই তালেবানের হাতে এ শহরের পতন হবে।”

প্রেসিডেন্ট আশরাফ গনি মঙ্গলবার প্রাদেশিক গভর্নর ও পুলিশ প্রধানদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তালেবানের চলমান হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে বর্ণনা করেছেন। তিনি তালেবানের বিরুদ্ধে সংঘর্ষের সময় মানবাধিকার রক্ষা করার জন্য সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা