খেলা

প্রতিপক্ষ ইসরায়েলি হওয়ায় অলিম্পিক ছাড়লেন ফেথি

ক্রীড়া ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। প্রতিটি অ্যাথলেটেরই স্বপ্নের জায়গা এটি। কিন্তু এই স্বপ্নের মঞ্চ ছেড়ে দিতে বিন্দুমাত্র পরোয়া করলেন না আলজেরিয়ান জুডোকা ফেথি নওরিন।

ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বলে চলতি টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই অ্যাথলেট এবং তার কোচ।

আন্তর্জাতিক জুডো ফেডারেশন শনিবার (২৪ জুলাই) এই খবরটি নিশ্চিত করেছে। সেই সঙ্গে জানিয়েছে, সাময়িকভাবে এই দুজনকে নিষেধাজ্ঞা দেয়ার কথা। এখানেই শেষ নয়, তদন্ত কমিশন পুরো ঘটনা তদারকি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ শাস্তি আরও বাড়তে পারে তাদের।

কিন্তু এসব কিছুতে মোটেই পরোয়া করছেন না ৩০ বছর বয়সী নওরিন। আলজেরিয়ান এই টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি। কিন্তু ফিলিস্তিনের ব্যাপারটা সব কিছুর ওপরে।’

শিষ্যের এমন সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন তার কোচ বেনিখালেফও। তিনি বলেন, ‘ড্র-টা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিলো। আমরা ইসরায়েলি প্রতিপক্ষ পেলাম এবং এজন্যই আমাদের সরে যেতে হলো। আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

নওরিনের টোকিও অলিম্পিকে ৭৩ কেজি ওজন শ্রেণিতে অংশ নেয়ার কথা ছিল। এবারই তার সরে যাওয়ার ঘটনা প্রথম নয়। দুই বছর আগে টোকিওতেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে এই জুডোকা সরে দাঁড়িয়েছিলেন ইসরায়েলি প্রতিপক্ষকে এড়িয়ে যেতে।

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে মিশর এবং ইরানের অ্যাথলেটদেরও সরে যাওয়ার নজির আছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা