খেলা

অলিম্পিকে প্রথম পদকের স্বাদ পেল ভারত

ক্রীড়া ডেস্ক : ভারত থেকে টোকিও অলিম্পিকে ১৮ ডিসিপ্লিনে ১২৭ অ্যাথলেট অংশ নিয়েছে। এ বিশাল বহরে ভারোত্তোলক ছিলো মোটে একজন। সেই সবেধন নীলমণি ভারোত্তোলক সাইখম মীরাবাই চানুই কিনা ভারতকে পাইয়ে দিলেন প্রথম পদকের স্বাদ। ৪৯ কিলো বিভাগে তিনি জিতেছেন রৌপ্যপদক।

সর্বশেষ এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ১১৯ কেজি তোলার রেকর্ড গড়েছিলেন তিনি। সে আসরে সোনা, এর আগে কমনওয়েলথ গেমসেও জিতেছিলেন সেরার মুকুট। সেই থেকেই ভারতকে স্বপ্ন দেখিয়েছিলেন অলিম্পিক পদকের। সে স্বপ্ন পূরণ হয়েছে আজ।

এবার ২০২ কেজি তুলে মীরাবাই এই বিভাগের রৌপ্যপদকধারী হয়েছেন। সোনার সঙ্গে তার দূরত্বটাও খুব বেশি ছিল না তার। তবে সেটা জিততে হলে আরেকটা রেকর্ডই গড়তে হতো তাকে। ২১০ কেজি উত্তোলন করে অলিম্পিক রেকর্ড গড়ে যে স্বর্ণপদকটা জিতে নিয়েছেন চীনা ভারোত্তোলক ঝৌ হৌ।

ডিসিপ্লিনের এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছেন উইন্ডি কান্টিকা আইসাহ। এ পদক বাগিয়ে নিতে তাকে উত্তোলন করতে হয়েছে ১৯৪ কেজি। তার চেয়ে ৮ কেজি এগিয়ে থেকে রূপা জিতেছেন মীরাবাই।

চলতি আসরে প্রথম পদক জয়ে গোটা ভারতে বইছে আনন্দের বন্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শচীন টেন্ডুলকার, কে অভিনন্দন জানাননি মীরাবাইকে! নরেন্দ্র মোদি যেমন টুইটারে তাকে অভিনন্দন জানিয়ে লিখলেন, ‘এর চেয়ে বেশি আনন্দের কিছু হতেই পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। তাকে শুভেচ্ছা ভারোত্তোলনে রূপা জেতার জন্য। তার সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।’

শচীন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মীরাবাই চানু! দারুণ এক ভারোত্তোলনের প্রদর্শনী দেখিয়েছেন। চোটের পর যেভাবে নিজেকে বদলে দিয়েছেন, আর এভাবে রূপা জিতেছেন তা সত্যিই অসাধারণ। আপনি ভারতকে গর্ব করার মতো উপলক্ষ এনে দিয়েছেন।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা