আন্তর্জাতিক
মেক্সিকো আদালতের রায়

বিনোদনে গাঁজা সেবন বৈধ

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সংবিধানে বিনোদনের উদ্দেশ্যে গাঁজা মানে মারিজুয়ানা সেবনের উপর জারি থাকা নিষেধাজ্ঞা বাতিল করছে দেশটির উচ্চ আদালত। উচ্চ আদালতের ১১ সদস্যের বিচারক প্যানেলের আটজনই এ সিদ্ধান্তের পক্ষে রায় দেন।

এ রায়ের ফলে দেশটিতে যারা বিনোদনের জন্য গাঁজা খেতে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা চাষ করতে চাইবেন তারা সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে এমন অনুমতির পক্ষে রায় দিয়েছে আদালত।

এসব শর্তের মধ্যে রয়েছে, গাঁজা সেবনকারী প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সেবনকারী ব্যক্তির শরীরের উপর গাঁজার প্রভাব থাকা অবস্থায় তিনি বিপজ্জনক কাজ যেমন গাড়ি চালাতে পারবেন না। তাছাড়া শিশুদের বেলায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আরোপিত শর্তের মধ্যে আরো রয়েছে, কোনো ব্যক্তি পাঁচ গ্রামের বেশি গাঁজাবহন করতে পারবেন না।

মেক্সিকোতে ২০১৭ সাল থেকে চিকিৎসার কাজে গাঁজা ব্যবহারের অনুমতি আছে।

এদিকে গাঁজা সেবনের বৈধতা দিয়ে আইন প্রণয়নের বিষয়টি এখনো দেশটির পার্লামেন্ট কংগ্রেস অব দ্যা ইউনিয়নে আটকে আছে। তার আগে সর্বোচ্চ আদালত গাঁজা সেবনের বৈধতা দিয়ে বিল পাস করতে কংগ্রেসকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছিল। গত মার্চ মাসে আইনটি মেক্সিকোর পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়। তবে এটি এখনো সিনেটে অনুমোদন পায়নি।

গত সোমবারের রায়ে আদালত দেশটির সংসদকে এ বিষয়ে আইন প্রণয়নের কথাও বলেছে। আইন পাশ হলে শুধু গাঁজা কেনাবেচাই নয় বরং গাঁজা চাষ পরিবহণ ও রপ্তানির প্রক্রিয়াও উন্মুক্ত হতে পারে।

গাঁজা সেবনের উপর নিষেধাজ্ঞা বাতিলের বিষয়ে দেশটিতে বিতর্ক রয়েছে। গাঁজা সেবনের সমর্থকগোষ্ঠীর দাবি, এর ফলে দেশে মাদক বিষয়ক অপরাধ কমে আসবে। আর বিরোধীরা বলছেন, এমন আইন শুধুমাত্র বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্যই লাভজনক। তাছাড়া, দেশটির ধর্মীয় গোষ্ঠীগুলোও এমন আইনের বিরোধীতা করছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা