ছবি : সংগৃহিত
অপরাধ

গাঁজা সেবন করায় যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

দণ্ডিত যুবকের নাম মো.হৃদয় (২৮)। সে জেলার সদর উপজেলার কালিতারা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।

আদালত সূত্রে জানা যায়, বিকেলের দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১হাজার টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন: হিরো আলমের উপর হামলা, আটক ৭

অপরদিকে, হেলমেটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে ৩টি পৃথক মামলায় ৩ জনকে সড়ক পরিবহন আইনে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ ও আনসার সদস্যগণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা