ছবি : সংগৃহিত
অপরাধ
খাগড়াছড়ি

যৌতুক মামলায় ২ বছরের কারাদণ্ড

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ইকবাল আহম্মেদ ভুঁইয়া নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: পঞ্চগড়ে হত্যা মামলার আসামির জামিন

সোমবার (১৭জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ওই আসামি ইকবাল আহম্মেদ ভুঁইয়া পলাতক রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার জোড়পুকুরিয়ার স্হানীয় বাসিন্দা ইকবাল আহম্মেদ ভূইয়ার সাথে মাটিরাঙ্গা উপজেলার মেয়ে শাহেনা আক্তারের ২০০৭ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী শাহেনা আক্তারের উপর যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন করে আসছিল ইকবাল।

আরও পড়ুন: জি কে শামীমের ১০ বছর কারাদণ্ড

সর্বশেষ ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি ইকবাল যৌতুকের জন্য স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে তাকে মারধর ও নির্যাতন করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১১ মার্চ আদালতে মামলা করেন। ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা