ছবি-সংগৃহিত
সারাদেশ

যৌতুক মামলায় কারাগারে খুবি শিক্ষক 

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডি‌সি‌প্লিনের লেকচারার সাধন চন্দ্র স্বর্ণকারকে যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক তরিকুল ইসলাম এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবু হুরায়রা সোহেল জানান, ২০২০ সালের ৮ জুন পূজা স্বর্ণকারের সঙ্গে একই এলাকার সাধন চন্দ্র স্বর্ণকারের রেজিস্ট্রিকৃতভাবে বিয়ে হয়। একই বছরের ২৭ নভেম্বর ধর্মীয় নিয়মনীতি মেনে পুনরায় তাদের বিয়ে হয়।

আরও পড়ুন: অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

তিনি বলেন, বিয়ের সময় সাধন চন্দ্রকে খরচ বাবদ ২ লাখ টাকা দেয় মেয়ের প‌রিবার। এছাড়াও ঘরের ফার্নিচার ও মোটরসাইকেল দেয়া হয়। আরও ৫ লাখ টাকার জন্য পূজাকে বি‌ভিন্নভাবে চাপ দিতে থাকেন সাধন। এতে কাজ না হওয়ায় প্রায়ই তাকে মারধর করতেন। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি পূজাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়।

তিনি আরও বলেন, চলতি বছরের ৩১ জানুয়ারি পূজা বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলা করেন। মামলা‌টি বিচারক আমলে নেন। আদালতে উপস্থিত হওয়ার জন্য সাধন চন্দ্র স্বর্ণকারের বিরুদ্ধে সমন জারি করে তার ঠিকানায় পাঠানো হয়। বৃহস্প‌তিবার জা‌মিন নেয়ার জন্য উপস্থিত হলে খুবি শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা