সারাদেশ

খুবি শিক্ষকদের বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত ও দুই শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে ক্যাম্পাসের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদ সমাবেশ।

সমা‌বে‌শে উপস্থিত ছিলেন- এনভারোমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ড. আব্দুলাহ হারুন চৌধুরী এবং একই ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক আফরোজা পারভীন, ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান, অর্থনীতি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ফিরোজ আহমেদ, একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিম মুরাদ মামুন, বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ইমরান কামাল এবং মৌমিতা রায়।

এসময় বক্তারা বলেন, বিনা ভোটে নির্বাচিত শিক্ষক সমিতি আজ উপাচার্যকে বিদায়ী সংবর্ধনা দিতে ব্যস্ত। সাধারণ শিক্ষকদের ব্যাপারে তাদের কোন মাথা ব্যথা নেই। আমরা জানতাম কাক কাকের মাংস খায় না। কিন্তু বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে এ চর্চাটা নিয়মিত হচ্ছে। আমরা প্রত্যাশা করেছিলাম শিক্ষক সমিতি থেকে কোনো লিখিত বক্তব্য আসবে, যেমনটা শিক্ষার্থীদের ক্ষেত্রে দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন প্রশাসক হলেও তিনি তো একজন শিক্ষক। তিনি কিভাবে কয়েকজন শিক্ষকের মানহানি সহ্য করছেন। বক্তারা উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, সিন্ডিকেট যদি সব সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আপনি সাধারণ শিক্ষক হিসেবে শিক্ষকদের পাশে দাঁড়ান এবং মানহানির প্রতিবাদ করুন।

বক্তারা আরো বলেন, এ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, যদি অবিলম্বে এ বহিষ্কারাদেশ ও অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তাহলে আমাদের আন্দোলন চলবে, এবং পরবর্তীতে আরো কর্মসূচি আসবে।

এছাড়া এ সমাবেশে শিক্ষকদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- আইনজীবী কুদরতি খুদা, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্যানেল আইনজীবী মহসীন।

এদিকে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় দুই শিক্ষার্থীর সাজা মওকুফ নয়, বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে বলে দাবি জানায় তারা।

এসময়ে শিক্ষার্থীরা বলেন, ভিসি স্বজনপ্রীতি আর নিয়োগ বাণিজ্য করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেছেন তদন্ত কমিটি তো তার বিরুদ্ধে হওয়া উচিত, তা না করে কেন শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে এই বহিষ্কার আদেশ দেওয়া হলো। আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সমর্থন দেয়া তিন শিক্ষককে বরখাস্ত ও অপসারণ করা হয়। তাদের এই শাস্তি ইঙ্গিত দেয় পরবর্তীতে কেউ শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তাদেরকেও বরখাস্ত করা হবে।

শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে শিক্ষকদের বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত এবং দুই শিক্ষার্থীর সাজা মওকুফ নয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা