আন্তর্জাতিক

স্ত্রী চড়ে চাকরি গেল রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি দোকানের কর্মীকে দেশটিতে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূতের স্ত্রী চড় মারার ঘটনা ঘটে। আর এতে রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে বেলজিয়ামের সরকার। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বেলজিয়াম দূতাবাস।

বেলজিয়ামের ওই রাষ্ট্রদূতের নাম পিটার লেসকোহিয়ার এবং তার স্ত্রীর নাম জিয়াং জেকিউ। গত এপ্রিলে সিউলের একটি পোশাকের দোকানের কর্মচারীকে চড় মেরেছিলেন তিনি।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ওই দোকানের এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে চড় মেরেছেন জিয়াং।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াং দোকান থেকে পোষাক নিয়ে দাম না দিয়ে চলে যাচ্ছেন, এক দোকানকর্মী এই সন্দেহ প্রকাশের পর তার সঙ্গে বাকবিতণ্ডা হয় জিয়াংয়ের এবং এর এক পর্যায়ে ওই কর্মীর গায়ে হাত তোলেন জিয়াং।

পরে অবশ্য, ‘রুঢ় ও অগ্রহণযোগ্য’ ব্যবহারের জন্য ওই দোকানকর্মী সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমা চেয়েছেন জিয়াং জেকিউ। লেসকোহিয়ার নিজেও স্ত্রীর এই রূঢ় ব্যবহারে ক্ষমা চেয়েছেন ওই কর্মীর কাছে, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি।

চলতি গ্রীষ্মেই তাকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফিয়া উইলমেস। লেসকোহিয়ার তিন বছর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে বেলজিয়ামের দূতাবাস থেকে দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘বেলজিয়ামের একজন রাষ্ট্রদূত হিসেবে পিটার লেসকোহিয়ার যথেষ্ট সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে গেছেন। তবে এখণ যে পরিস্থিতি, তাতে তার পক্ষে আর শান্তিপূর্ণভাবে এই দায়িত্ব পালন সম্ভব নয়।’

যা ঘটেছিল দোকানে

গত ৯ এপ্রিল সিউলের ইয়ংসান গু এলাকার একটি পোষাকের দোকানে গিয়েছিলেন ৬৩ বছর বয়সী জিয়াং জেকিউ। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক ঘণ্টা সেই দোকানে বেশ কয়েকটি পোশাক ট্রায়াল দেওয়ার পর কিছু না কিনেই চলে যাচ্ছিলেন জিয়াং।

তখন দোকানের একজন কর্মী তাকে অনুসরণ করেন। জিয়াংয়ের পরনে যে পোশাক ছিল সেটি তার নিজের নাকি দোকানের এবং দোকানের যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সেটির দাম না দিয়েই তিন চলে যাচ্ছেন কিন না সে ব্যাপারে নিশ্চিত হতেই তাকে অনুসরণ করছিলেন ওই কর্মী।

রাষ্ট্রদূতের স্ত্রী পরে ওই দোকানকর্মীর সঙ্গে দোকানে ফিরে আসেন এবং সেখানে আসার পর তাদের বাক-বিতণ্ডা শুরু হয়। সিসিটিভি-তে তাদের ঝগড়ার দৃশ্য ধরাও পড়ে। দোকানের আরেক কর্মী তাদের থামাতে এলে জিয়াং তাকে চড় মারেন এবং ধাক্কা দেন।

গত ৬ মে সিউল পুলিশ জিয়াংকে জিজ্ঞাসাবাদ করেন। তার আগে স্ট্রোকের কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে বেলজিয়ান দূতাবাস থেকে জানানো হয়।

সূত্র: বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা