আন্তর্জাতিক

মেষের দিন শুভ, রোমান্সে বৃশ্চিক

সান নিউজ ডেস্ক : আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক কাজে ব্যয় বৃদ্ধির সম্মুখীন হতে হবে। প্রবাসীদের দিনটি ভালো যাবে। আমদানি-রপ্তানি কাজে অগ্রগতি আশা করতে পারেন। ট্রাভেল এজেন্সি ও এয়ার টিকেটিং ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। বিবাহীত জীবনে কোনো ঝামেলা দেখা দিতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের যোগ প্রবল। ব্যবসা-বাণিজ্যে ভালো অগ্রগতি আশা করতে পারেন। বন্ধু বা কোনো ভাই-বোনের দ্বারা উপকৃত হবেন। মনকামনা পূরণ হতে পারে। স্বর্ণকার ও রৌপ্যকারদের আয় রোজগার বাড়বে। ঠিকাদারী কাজে নতুন কাজের যোগ।

মিথুন (২২ মে-২১ জুন)
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মস্থলে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। প্রভাবশালী কোনো কর্মকর্তা বা নেতার আনুকূল্য লাভের সুযোগ পেয়ে যাবেন। গৃহ সুখের বৃদ্ধি হবে। ব্যবসায়ীক কোনো আলাপ আলোচনায় অগ্রগতি আশা করা যায়।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ বেকারদের ভাগ্য উদয়ের সম্ভাবনা প্রবল। ধর্মীয় কোন কাজে অংশ নিতে পারেন। উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ রয়েছে। ব্যবসায়িক কাজে বা চাকরির কোনো প্রয়োজনে বিদেশ যেতে হবে। মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
আজ সিংহর জাতক-জাতিকাদের দিনটি মিশ্র যাবে। আজ ঋণ দান বা ঋণগ্রহণ করতে হতে পারে। কোন পরিচিত শুভাকাঙ্ক্ষীর মৃত্যু সংবাদ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। ইন্সুরেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রবল। ব্যবসায়িক কারণে কোনো পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। মামলা মোকদ্দমায় আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। চিকিৎসা সংক্রান্ত কাজে লাভবান হবার সম্ভাবনা।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ ব্যবসায় ও কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। বিদেশ থেকে কোনো বিয়ের প্রস্তাব পেতে পারেন। অংশীদারি ব্যবসায় নতুন কাজের যোগ প্রবল। জীবনসাথীর সাহায্য পেতে পারেন। ব্যবসায়িক কারণে ভ্রমণের যোগ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে সহকর্মীদের সাথে কিছু বিষয়ে মতানৈক্য হতে পারে। ব্যবসায়ীক কাজে দিনটি ভালো যাবে না। আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অস্থিরতার কারণে কাজে কর্মে বারবার ঝামেলার আশঙ্কা। কোনো কর্মচারীর উপর বেশী নির্ভর করা ঠিক হবে না। আর্থিক বিষয়ে কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি প্রেম ও রোমান্সের পক্ষে অনুকূল। আজ সন্তানের জন্য কেনা-কাটার যোগ রয়েছে। প্রিয় জনের সাহায্য পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। পরীক্ষার্থীরা কোনো পরীক্ষার ফল পেতে পারেন। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। প্রতিযোগীতামূলক কাজে অগ্রগতি হবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। পারিবারিক ও গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। মামা বা খালার সাহায্যে প্রত্যাশা পূরণের যোগ প্রবল। বৈদেশিক কাজে অগ্রগতি আশা করা যায়। যানবাহন ক্রয় করতে পারেন। মায়ের সাহায্য পাওয়ার সম্ভাবনা। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে। গার্মেন্টস ও রেডিমেড গার্মেন্টস ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন। ছোট ভাই-বোনের উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ের সমাধান হতে পারে। সাংবাদিকদের কাজে অগ্রগতি আশা করা যায়।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। খাদ্য ও বেকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। খুচরা বেচাকেনায় লাভবান হবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা লাভবান হবেন। কোনো বন্ধুর সাহায্যে বকেয়া অর্থ আদায় হতে পারে। বাড়িতে শ্যালক-শ্যালিকার আগমনের যোগ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির জাতক-জাতিকার আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়িক বিষয়ে কোনো নতুন অংশীদার নিতে পারেন। বিবাহিত জীবনে শান্তি ফিওে আসবে। মানসিক ও শারীরিক বল ফিরে পাবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা