আন্তর্জাতিক

চকলেট ব্যাঙের সন্ধান মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশেষ প্রজাতির চকলেট ব্যাঙের সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। নিউ গিনির নিম্নাঞ্চলের চিরহরিৎ বনে এ গেছো ব্যাঙের দেখা মিলেছে।

সাধারণত গেছো ব্যাঙগুলো সবুজ রঙের হয়। কিন্তু এ ব্যাঙের ত্বকের রঙ চকলেটের মতো গাঢ় খয়েরি। তাই এর নাম রাখা য়েছে ‘চকলেট ব্যাঙ’।

সেন্টার ফর প্লানেটারি হেলথ অ্যান্ড ফুড সিকিউরিটি অ্যান্ড কুইন্সল্যান্ড মিউজিয়ামের গবেষক পল ওলিভার এক বিবৃতিতে বলেছেন, চকলেট ব্যাঙের আরেকটি সমগোত্রীয় প্রজাতি হচ্ছে অস্ট্রেলিয়ার সবুজ গেছো ব্যাঙ ‘লিটোরিয়া ক্যারুলেয়া’। দুটি প্রজাতি দেখতে একই রকম। পার্থক্য শুধু রঙে।

সিএনএন-কে ওলিভার বলেন, চমৎকার চকলেট রঙ হওয়ায় নতুন ব্যাঙটির নাম দেওয়া হয়েছে লিটোরিয়া মিরা। লাতিন ভাষায় যার অর্থ বিস্ময়কর বা অদ্ভুত। কারণ, এই ব্যাঙ খুঁজে পেয়ে গবেষকরা সত্যিই অবাক হয়ে গেছেন।

ব্যাঙটি নিয়ে সাউথ অস্ট্রেলিয়ান মিউজিয়ামের গবেষক স্টিভ রিচার্ডস বলেছেন, চকলেট ব্যাঙ উষ্ণ জলাভূমি এলাকায় বাস করে, যেসব জায়গায় থাকে প্রচুর কুমির। তাই এই প্রজাতির ব্যাঙের অনুসন্ধান কাজে অনেকে আগ্রহী হয় না।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২০১৬ সালেই এই প্রজাতির গেছো ব্যাঙের সন্ধান পেয়েছিলেন এবং একই ধরনের ব্যাঙ নিউ গিনিজুড়ে ছড়িয়ে থাকতে পারে বলেও তাদের ধারনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা