আন্তর্জাতিক

 ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কাশ্মীরের সঙ্গে বেইমানি’

আন্তর্জাতিক ডেস্ক: এই মুহূর্তে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করার মতো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, আগে কাশ্মীর সমস্যার সঠিক সমাধান পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন।

রোববার (৩০ মে) পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে এ মন্তব্য করেন ইমরান খান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দু’দেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেয়া ঠিক হবে না। পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত মানুষের সঙ্গে প্রতারণা হবে। অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন তাদের সাথেও বেইমানি হবে বলে মন্তব্য করেন ইমরান খান।

ইমরান খান জানান, দ্বন্দ্বপূর্ণ অঞ্চলটিতে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি কাশ্মীরি নিহত হয়েছেন। যদিও সম্প্রতি পাকিস্তান সফরে এসে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলকান বোজকির বলেছেন, ভারত-পাকিস্তান দু’দেশের পক্ষে আলাদাভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়।

দুদেশেরই ইস্যুটি নিয়ে অহেতুক কথার লড়াই বন্ধ করতে হবে। তবে ইস্যুটিকে আরও গুরুত্ব দিয়ে যেন জাতিসংঘে উত্থাপন করা হয় সে বিষয়ে জোর দিয়েছিলেন তিনি।

২০১৯ সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা এর মাধ্যমে খারিজ হয়ে যায়। একই সঙ্গে জম্মু-কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

এর একটি হলো লাদাখ এবং অপরটি জম্মু-কাশ্মীর। অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্যই ভারত এমন স্বীদ্ধান্ত নিয়েছে বলে জানায় নরেন্দ্র মোদির বিজেপি সরকার।

সূত্র: আল-জাজিরা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা