আন্তর্জাতিক

ধূমপানে করোনায় মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ  : ডব্লিউএইচও

সান নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে উচ্চ ঝুঁকিতে আছেন ধূমপায়ীরা। কারণ, ধূমপান প্রাণঘাতী এই রোগে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি অন্তত ৫০ শতাংশ বাড়িয়ে দেয়।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক টু্ইটবার্তায় এই তথ্য জানিয়েছেন। টুইটে তিনি বলেন, ‘বর্তমান করোনা মহামারিতে ধূমপায়ীরা উচ্চ ঝুঁকিতে আছেন। আমাদের গবেষণা, ধূমপায়ীদের ক্ষেত্রে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি অন্তত ৫০ শতাংশ বেশি।’

‘ধূমপান শুধু করোনায় আক্রান্তের সম্ভাবনাই বাড়ায় না, বরং আক্রান্ত ব্যাক্তির কোনো শারীরিক সমস্যা বা জটিলতা থাকলে সেটিও বাড়িয়ে তোলে। ফলে, আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ। এ কারণে করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি কমাতে হলে ধূমপান ত্যাগের কোনো বিকল্প নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতিবছর ৩১ মে বিশ্বজুড়ে ধূমপান ও তামাকবিরোধী দিবস পালন করা হয়। তামাকমুক্ত পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে ১৯৮৭ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে ডব্লিউএইচও।

গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বে করোনা মহামারি পরিস্থিতি চলতে থাকায় ২০২০ সাল ও বর্তমান ২০২১ সালে এই দিবসটির তাৎপর্যও বেড়েছে। এর অন্যতম কারণ, ধূমপানে মানুষের শ্বাসতন্ত্র সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং করোনা মূলত শ্বাসতন্ত্রের রোগ।

সোমবার বিশ্ব তামাকবিরোধী দিবস উপলক্ষে এক বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৩৯ শতাংশ পুরুষ ও ৯ শতাংশ নারী তামাক সেবন করেন এবং বর্তমানে ধূমপানের সবচেয়ে উচ্চহার দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোতে। ইউরোপের দেশগুলোর মোট জনসংখ্যার ২৬ শতাংশই ধূমপান করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা