আন্তর্জাতিক

করোনা ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি বেশি : ডব্লিউএইচও

আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি অধিক।

শনিবার (২৯মে) সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এক বিবৃতিতে এ ঝুঁকির কথা জানিয়েছেন।

বিবৃতিতে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘করোনায় মৃত্যুর ঝুঁকি ধূমপায়ীদের বেশি। ধূমপান শারীরিক নানা জটিল রোগের উৎস। হার্ট, ক্যান্সার এবং ফুসফুসজনিত রোগের অনুঘটক। তাই সুস্থ ও স্বাভাবিক থাকতে এখনই ধূমপান ছাড়ুন।’

বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যেকটি দেশকে এই উদ্যোগে শামিল হওয়ার আবেদন করছি। প্রতিটি দেশ যেন তামাক-মুক্ত পরিবেশ গড়ে মানুষের মধ্যে সুষম খাদ্যাভাসের আবহ গড়ে তোলে।’

ধূমপানের সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক নিয়ে সতর্কতা এটিই প্রথম নয়। ডব্লিউএইচও-এর আগেই এ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক বিশাখা।

এক গবেষণার পর তিনি জানিয়েছেন, ধূমপান আগে থেকেই ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। ফলে রোগীর অবস্থা জটিল করে তুলতে করোনাভাইরাসকে তখন খুব একটা কষ্ট করতে হয় না।

ডাক্তার বিশাখা জানান, যারা ধূমপান করে আসছিলেন এতোদিন, তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার দরকার আছে ঠিকই। তবে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর কিছুতেই আর ধূমপান করা যাবে না।

সেইসঙ্গে বাদ দিতে হবে যাবতীয় অ্যালকোহলযুক্ত পানীয়। কেননা, ভ্যাকসিন নেওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয়, ধূমপান সেটাকে দুর্বল করে দেয়। ওই অবস্থায় আবার আক্রান্ত হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থাকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা