আন্তর্জাতিক

৮০ হাজার জলদস্যু নিয়ন্ত্রণ করতেন যে নারী

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র ছিল তার দখলে। ৮০ হাজার জলদস্যু তার আঙুলের ইশারায় উঠতো-বসতো। ১৮০০ এরও বেশি সংখ্যক যুদ্ধ জাহাজ ছিলো তার আয়ত্ত্বে। সেগুলো তার কথা অনুসারেই সমুদ্রের বিভিন্ন জাহাজ লুটপাটের কাজে নিযুক্ত ছিল। অথচ এই নারী একসময় বাস করতেন পতিতালয়ে।

ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ক্যান্টন শহরের ভাসমান পতিতালয়ে বাস করতেন এই নারী। অতঃপর সেখানেই তার সঙ্গে পরিচয় ও প্রণয় ঘটে চেং আইয়ের। যিনি ছিলেন দক্ষিণ চীন সাগরের এক ভয়ঙ্কর জলদস্যু। এক পর্যায়ে তারা বিয়ে করে সংসার বাঁধেন। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে দুঃসাহসিক বিভিন্ন অভিযানেও অংশ নিতেন সাহসী এই নারী।

jagonews24

বলছি চিং শি এর কথা। ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং সফল নারী জলদস্যুদের একজন ছিলেন তিনি। তার স্বামী ছিলেন চেং আই। স্বামীর কারণেই এই নারী এতোটা সফল জলদস্যু হয়ে উঠেছিলেন। কারণ তার স্বামী চেং আই ছিলেন একজন শক্তিশালী জলদস্যু। সমুদ্রের বিভিন্ন স্থানে তার ছোট ছোট জলদস্যুর দল ছড়িয়ে ছিটিয়ে থাকত।

১৮০৪ সালের মধ্যেই চেং আইয়ের আয়ত্ত্বে ছিল ১২০০টি জাহাজ প্রায় ৭০ হাজার জলদস্যু। বিয়ের ৬ বছরের মাথায় ৪২ বছর বয়সে ১৮০৭ সালে, চেং আই মারা যান। এরপর চেং আইয়ের পরবর্তী উত্তরাধিকার হিসেবে দায়িত্ব চলে যায় তার পালকপূত্র চেং পো পো সই এরই উপরে।

jagonews24

তিনি একসময় চিং শি অর্থ্যাৎ সম্পর্কে তা মা হলেও, তার প্রেমে পড়েন। যা অবৈধ ছিল। তবুও ক্ষমতার লোভ সামলাতে না পেরে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হন চিং শি। পরবর্তীতে তাদের বিবাহ হয় এবং দস্যুরানী হয়ে ওঠেন তিনি। দ্বিতীয় স্বামীর সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন।

অত্যন্ত বুদ্ধিমান ও চতুর ছিলেন চিং শি। স্বামী মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই পুরো দস্যুবাহিনীকে নিজের নিয়ন্ত্রণে আনেন। দস্যু জাহাজগুলোর জন্য একটি কঠোর আইন তৈরি করেছিলেন। তার নির্দেশ ছিলো, উপকূলীয় কোনো গ্রামবাসীদের কাছ থেকে লুটপাট করা যাবে না।

jagonews24

এ ছাড়াও জাহাজে অপহরণ করা নারী বা শিশুর সঙ্গে কোনো দস্যু যৌনসম্পর্কে লিপ্ত হতে পারবেন না। এ কাজ করলে তার শিরচ্ছেদ করা হবে। যদিও পরবর্তীতে এ জাতীয় কাজের কারণে অনেক দস্যুকেই চিং শি মৃত্যুদণ্ড দেন শিরচ্ছেদ করে।

রিচার্ড গ্লাসপুল নামক একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ১৮০৯ সালের সেপ্টেম্বরে চিং শি’র জলদস্যুদের হাতে ধরা পড়েন। ওই বছরের ডিসেম্বর পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল দস্যুজাহাজে।

jagonews24

তিনি ভয়ঙ্কর ওই অভিজ্ঞতা জানিয়ে বলেন, ৮০ হাজার জলদস্যুকে একাই নিয়ন্ত্রণ করতেন এই নারী। প্রায় হাজারখানেক বড় জাহাজ এবং ৮০০টি ছোট জাহাজ এবং নৌকা ছিল তার আয়ত্ত্বে।

টানা ৩ বছর সমুদ্রে দাঁপিয়ে বেড়ান এই নারী। ১৮১০ সালে চীন সরকারের কাছে ধরা পড়েন এই জলদস্যু দল। এরপর ক্ষমা প্রার্থনা করে অবসর গ্রহণ করেন চিং শি। ১৮৪৪ সালে ৬৯ বছর বয়সে মারা যান ইতিহাসের কুখ্যাত ও নিষ্ঠুর এই নারী।

সূত্র: অ্যাটলাস অবসকিউর

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা