আন্তর্জাতিক

ভিয়েতনামে ‘হাইব্রিড’ নামে নতুন করোনা

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে নতুন এক ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে যার নাম দেয়া হয়েছে ‘হাইব্রিড’। কর্মকর্তারা বলছেন, করোনার নতুন এই ধরনটি মূলত ভারত এবং যুক্তরাজ্যের ধরনের সংমিশ্রণ। ধরনটি আগের সবগুলোর চেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক।এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। খবর বিবিসির।

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সর্বশেষ শনাক্ত করোনার এ নতুন ধরনকে ‘খুব বেশি বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সব সময়ই পরিবর্তিত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিবর্তন সম্পূর্ণ হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু ভাইরাস অনেক বেশি সংক্রামক হয়ে উঠতে পারে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার বার ভাইরাসের মিউটেশন বা পরিবর্তিত রূপ প্রকাশ পেয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সরকারি এক বৈঠকে বলেন, ভিয়েতনামে কোভিডের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে, যা কোভিডের দুটি ধরনের সংমিশ্রণে তৈরি হয়েছে। এর একটি ভারতীয় ধরন এবং অন্যটি যুক্তরাজ্যের ধরন। করোনার এই হাইব্রিড ধরন আগের সব ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসে দ্রুত ছড়ায়। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া রোগীদের ওপর পরীক্ষা চালানোর পর এটি আবিষ্কার করা হয়।

বিশেষজ্ঞরা পরামর্শ, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের ক্ষেত্রে খুবই কার্যকর। এছাড়াও এখন পর্যন্ত এমন কোনও প্রমাণ নেই যে, ভাইরাসটির কোনোও পরিবর্তিত রূপ বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য আরও মারাত্মক অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়েছে সরকার: আখতার হোসেন 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান স...

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা