আন্তর্জাতিক

দ.আফ্রিকায় ধর্ষককে ১০৮৮ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় এক সিরিয়াল ধর্ষককে এক হাজার ৮৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির হাইকোর্ট। শনিবার (২৯ মে) দেশটির নর্থ ঘাউটেং হাইকোর্টের বিচারপতি পেপি মোসোপা এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

দণ্ডিত সিরিয়াল ধর্ষক সেলো আব্রাম ম্যাপোনিয়া (৩৩) দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া ও আশপাশের এলাকাগুলোতে গত পাঁচ বছরে অর্ধশতাধিক নারীকে ধর্ষণ করেন। এছাড়া বিভিন্ন সময় ছিনতাই, ডাকাতি, ভাঙচুর, হামলা ও মানুষকে মারধর করে আহত করেন। এরকম প্রায় শতাধিক অভিযোগে তিনি দোষী প্রমাণিত হন।

সেলো আব্রাম ম্যাপোনিয়াকে ধর্ষণের দায়ে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আর ভাঙচুর, ডাকাতি, হামলা ও মারধরের মামলায় আরও ৯৮৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। আদালত জানিয়েছে, তার সাজাগুলো একসঙ্গে কার্যকর করা হবে না।

রায়ে বিচারক বলেন, ‘যৌন অপরাধী হিসেবে দণ্ডিত ম্যাপোনিয়ার শাস্তি নিশ্চিত করার মাধ্যমে ধর্ষণের শিকার নারী ও শিশুদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের বিচার হয়েছে। যারা সাহস করে সাক্ষ্য দিয়ে বিচার কাজে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে গ্রেফতার হন আব্রাম ম্যাপোনিয়া। এর আগে পাঁচ বছরে বিভিন্ন সময় প্রিটোরিয়ার শহরতলী অ্যাটরিজভিলি, ম্যামেলোদি এলাকাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম করেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্পের তাণ্ডব, নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা