আন্তর্জাতিক

কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ক্যালি শহরে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দ্বিতীয় মাসে গড়িয়ে সহিংস রূপ নিল। খবর : এএফপি

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কলম্বিয়ায় এক মাস ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক। শহরটির নিরাপত্তাসচিব কার্লোস রোহা স্থানীয় এক রেডিওতে বলেন, শুক্রবারের সকালের ঘটনায় ১০ জন মারা গেছেন। পুলিশ জানায়, নিহত ১০ জনের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ হয়েছিলেন।

ক্যালির প্রসিকিউটর অফিসের একজন প্রতিনিধি বলেন, ছুটিতে থাকা একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করেন। এতে একজন বেসামরিক লোক নিহত হন। পরে বিক্ষোভকারীরা ওই কর্মকর্তাকে পিটিয়ে মারেন।

একটি ভিডিওতে দেখা যায়, রক্তের মধ্যে এক ব্যক্তি শোয়া এবং তার পাশে আরেক ব্যক্তি অস্ত্র ধরে আছেন। একদল লোক এসে তার ওপর হামলা চালায়। রোহা বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় শহরটিতে আমরা সত্যিকার অর্থে সংঘাতের মুখোমুখি হয়েছি। এ লড়াইয়ে অনেক মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহতও হয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক।’

২০১৯ সালে ক্ষমতায় আসেন ডিউক। পরের বছরেই বিনা মূল্যে সরকারি শিক্ষা, উন্নত কর্মসংস্থান ও জনমুখী সরকারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তবে চলতি বছর এপ্রিলের শেষে প্রস্তাবিত কর বৃদ্ধির বিরুদ্ধে মধ্যবিত্ত মানুষ রাস্তায় নেমে আসেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা