বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ছাড়িয়ে
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাড়ে ১৪ কোটিরও বেশি মানুষ। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ২২ হাজারের বেশি।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ১৪ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৩৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ২২ হাজার ৫৩৮ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৮৭৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ১৫২ জনের। এর পরের অবস্থান ভারতের। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জনের শরীরে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১১৬ জনের।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৮৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৯২৫ জনের।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩ জনের। সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা