আন্তর্জাতিক

করোনা থেকে বাঁচতে দেশ ছাড়ছে ভারতীয় ধনীরা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার সংক্রমণ বাড়ায় দ্রুত ব্যক্তিগত কিংবা ভাড়া করা বিমানে দেশ ছেড়ে পালাচ্ছেন ভারতীয় ধনীরা।

রোববার (২৫ এপ্রিল) নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যটি জানিয়েছে, অধিকাংশ ধনী ভারতীয়ের গন্তব্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। স্বল্প দূরত্ব এবং অনেক বেশি ফ্লাইট পরিচালিত হওয়ায় মধ্যপ্রাচ্যের এই দেশটিকে বেছে নিয়েছেন তারা।

বেসরকারি ভাড়া বিমানের সংস্থা এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, বেসরকারি বিমানগুলোতে যাত্রীদের যাওয়ার আগ্রহ ‘পুরোপুরি পাগলের মতো’।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসকে ওই মুখপাত্র বলেছেন, ‘আগামীকাল দুবাইগামী আমাদের ১২টি ফ্লাইট রয়েছে এবং প্রত্যেকটি ফ্লাইট পূর্ণ।’

ইনথ্রাল এভিয়েশন নামের আরেকটি বেসরকারি বিমান সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে ফ্লাইটের ব্যাপারে শত শত মানুষ খোঁজ নিয়েছে।

সংস্থাটির মুখপাত্র বলেছেন, ‘চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে আরও বিমান ভাড়ার অনুরোধ করা হয়েছে আমাদের। এতে মুম্বাই থেকে দুবাই যেতে ১৩ আসনের একটি বিমান খাড়া করতে খরচ পড়বে ৩৮ হাজার মার্কিন ডলার এবং ছয় আসনের বিমান ভাড়া করতে খরচ হবে ৩১ হাজার ডলার।’

তিনি বলেন, ‘আমাদের বিমানের একটি আসন পেতে মানুষ গ্রুপ তৈরি করছে। আমরা থাইল্যান্ড যাওয়ার ব্যাপারে কিছু ফোন পেয়েছি। তবে অধিকাংশ চাহিদাই দুবাইয়ের।’

গত ২৪ ঘণ্টায় ভারতে তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে রোববার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশটিতে তিন লাখেরও বেশি রোগী শনাক্ত ও দুই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা