আন্তর্জাতিক

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত বেড়ে ৮২

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে। ইরাকি সময় শনিবার রাতে ইবনে খাতিব হাসপাতালের এই অগ্নিকাণ্ডে ১১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। অক্সিজেন ট্যাংক লিংক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলা প্রাথমিকভাবে জানানো হয়।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল খাদিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ তাকে উদ্ধৃত করে জানায়, এখন পর্যন্ত ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন রোগী ও স্বজনকে উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি-কে হাসপাতালের একটি সূত্র জানায়, আইসিইউতে প্রায় ৩০ জন রোগী ছিলেন। কভিড-১৯ গুরুতর আক্রান্তদের জন্য ওই ইউনিটটি সংরক্ষিত ছিল।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, রোববার ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি এই দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যায়িত করে এর কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা