আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দিন যত গড়াচ্ছে, করোনায় ভারতের করোনার দৈনিক সংক্রমণচিত্রও ততো গুরুতর রূপ নিচ্ছে।

শনিবার (২৪ এপ্রিল) ভারতে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন মোট ২ হাজার ৭৬৭ জন রোগী। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৬২৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ভারতে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার ৫০০।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যদিও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনেক পেছনে ফেলেছে ভারত। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৪৫ জন, মারা গেছেন ৭৪২ জন।

যুক্তরাষ্ট্র তো বটেই, এমনকি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হিসেবে ভারতের ধারেকাছে নেই তার প্রতিবেশী দেশগুলোও। শুক্রবার যেখানে ভারতের করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৪৬ হাজার রোগী, সেখানে একই দিন পাকিস্তানে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৮৭০ এবং বাংলাদেশে ছিল ৩ হাজার ৬২৯ জন। নেপাল ও শ্রীলঙ্কায় শুক্রবার দৈনিক সংক্রমণ ছিল যথাক্রমে ২ হাজার ৪৪৯ এবং ৯৬৯ জন।

গত মার্চ থেকে ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকলেও সেটি প্রায় নিয়ন্ত্রণের বাইরে যাওয়া শুরু করেছে ৬ এপ্রিল থেকে। এই দিনই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করা শুরু করে এবং মৃত্যুর সংখ্যাও পৌঁছায় হাজারের কাছাকাছি।

বর্তমানে ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে আছে মহারাষ্ট্র। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ১৬০ জন। এই দিন রাজ্যটিতে করোনায় মারা গেছেন ৬৭৬ জন।

সর্বোচ্চ দৈনিক আক্রান্তের তালিকায় মহারাষ্ট্রের পরেই অবস্থান করছে উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৮ হাজার ৫৫ জন।

তবে দৈনিক মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৫৭ জন, যা এখন পর্যন্ত দিল্লিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ দিন দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩১ জন।

এছাড়া ভারতের কর্ণাটক ও কেরালায়ও শনিবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের ওপরে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা