আন্তর্জাতিক

মিয়ানমারে রাতের আঁধারেও গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৭০

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ রাতেও অব্যাহত রয়েছে।

শুক্রবার (১২ মার্চ) রাতে বিক্ষোভরত অবস্থায় পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের থারকেটায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ১ ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত মিয়ানমারে বিক্ষোভকারীদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জন।

১৯৮৮ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় গুলিতে প্রাণ হারান তৎকালীন রেঙ্গুন ইন্সটিটিউট অফ টেকনোলজির ছাত্র ফোন মাও। তার আত্মত্যাগের স্মরণে এবং বর্তমান জান্তাকে ক্ষমতা থেকে হঠাতে শুক্রবার রাতে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

লক্ষ লক্ষ বিক্ষোভকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন।এদিকে মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করার পণ করেছে।

মিয়ানমারের অভ্যুত্থান, যেখানে সামরিক বাহিনীর সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি জো বাইডেনের জন্য এটি প্রথম পরীক্ষা। এজন্য উপরের দেশগুলোর সঙ্গে কোয়াড নামে একটি জোটও তৈরি করেছে মার্কিন প্রশাসন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা