আন্তর্জাতিক

অক্সফোর্ডের টিকা বন্ধের কারণ নেই : ডাব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা ব্যবহারের সঙ্গে শরীরে রক্ত জমাট বাধার সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। জাতিসংঘের এই সংস্থা বলেছে, তারা মনে করে এই টিকার ব্যবহার বন্ধ করে দেওয়ার মতো কোনও কারণ এখনও স্পষ্ট নয়।

এদিকে শুক্রবার ( ১২ মার্চ)জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডাব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস দাবি করেছেন, ‘অন্যান্য করোনা টিকার মতোই অক্সফোর্ডের কোভিশিল্ডও একটি অসাধারণ টিকা।’ টিকার সুরক্ষা নিয়ে কোনও সংশয় থাকলে তা পর্যালোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন হ্যারিস।

তিনি বলেন, ‘অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারে বাধা নেই। তবে এর সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সংশয় থাকলে তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। তবে এই মুহূর্তে এ কথা বলা ঠিক নয় যে আমরা তা ব্যবহার করব না।’

ইউরোপের প্রায় ৫০ লাখ মানুষ এরই মধ্যে অক্সফোর্ডের টিকা গ্রহণ করেছে। এর মধ্যে ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দেওয়ার কথা জানা গেছে। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বলছে, টিকার কারণেই এই লক্ষণ দেখা গেছে তার কোনও প্রমাণ নেই।

আর এর সুবিধা ঝুঁকির চেয়ে অনেক বেশি। তার পরও ডেনমার্ক, নরওয়েসহ বেশ কয়েকটি দেশ এ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি বাতিল করেছে। সর্বশেষ থাইল্যান্ড অক্সফোর্ডের টিকাদান কর্মসূচি স্থগিত করেছে। শুক্রবার ১২ মার্চ টিকাদান শুরুর কথা থাকলেও দেশটির প্রধানমন্ত্রী এই কর্মসূচি বাতিল করেছেন। তবে এই সন্দেহের কোনও প্রমাণ পাওয়া যায়নি। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা