আন্তর্জাতিক

চীন-ইরানসহ ১৬ দেশের মার্কিনবিরোধী জোট গঠন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবহার করে অব্যাহত হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে অস্থিতিশীল করে আসছে। এবার চীন, রাশিয়া ইরানসহ ১৬টি দেশ যুক্তরাষ্ট্রের এই একনায়কতান্ত্রিক আচরণ মোকাবিলায় জোটবদ্ধ হচ্ছে। খবর রয়টার্সের।

এ জোটে আরও রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং কিউবা। এছাড়া এই জোটে আরও থাকছে- আলজেরিয়া, এ্যাঙ্গোলা, বেলারুশ, বলিভিয়া, কম্বোডিয়া, ইরিত্রিয়া, লাওস, নিকারাগুয়া সেইন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিন্স দ্বীপপুঞ্জ।

মার্কিনবিরোধী এসব দেশ মনে করে বহুপাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র একনায়কতান্ত্রিক আচরণ চালিয়ে যাচ্ছে এবং দেশটি একতরফাভাবে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে।

কখনও কখনও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যা একাধিপত্যবাদের চূড়ান্ত লক্ষণ। যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে।

সম্ভ্যাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পরও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা