আন্তর্জাতিক

মিয়ানমারে গুলিতে আরও এক বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীল গুলিতে আরও একজন নিহত হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার মন্দালাই শহরে বিক্ষোভে পুলিশ প্রকাশ্যে গুলি চালালে একজন নিহত হয়।

রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালাইসহ বেশ কয়েকটি শহরে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে তারা, ‘পাথরের যুগ চলে গেছে, আমরা তোমাদের হুমকিতে ভয় পাই না’ বলে স্লোগান দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রকাশ্যে গুলি করে। এতে একজনের গলায় গুলি লাগে।

নিহত ব্যক্তিকে পর্যবেক্ষণকারী ডাক্তার টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। কিন্তু আমরা তার পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করছি।’

এদিকে, মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল দেশটির সংকট নিয়ে আলোচনায় বসার সময় নির্ধারণ করেছে।

গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ তুলে তারা জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়। সামরিক জান্তা পুনরায় নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে। কিন্তু মিয়ানমারের সাধারণ মানুষ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনর্বহলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা