আন্তর্জাতিক

কুয়েতে কোভিড নিয়ন্ত্রণে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে কুয়েত সরকার বৃহস্পতিবার সর্বনিম্ন এক মাসের কারফিউ জারি করেছে। দেশটিতে এক দিনের হিসেবে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড সৃষ্টির পর এমন ঘোষণা দেয়া হলো। খবর- এএফপি।

কুয়েত গত ৭ ফেব্রুয়ারি থেকে একেবারে অত্যাবশ্যকীয় না এমন খুচরা বিভিন্ন দোকান খোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ এবং কুয়েতের নাগরিক না এমন ব্যক্তিদের দেশে প্রবেশ নিষিদ্ধ করলেও গত সপ্তাহে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে আরো কঠোর পদক্ষেপ নিতে সরকার বাধ্য হয়েছে।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সরকারের এক মুখপাত্র বলেন, ‘কুয়েতে স্থানীয় সময় বিকেল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামী ৭ মার্চ রোববার থেকে এ কারফিউ শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।’

তিনি বলেন, কারফিউ চলাকালে মানুষ নামাজ পড়তে মসজিদে যেতে পারবে। এছাড়া ফার্মেসি এবং খাবারের দোকান অবশ্যই তাদের পণ্য সরবরাহ সেবা দিতে পারবে।

তিনি আরো বলেন, কারফিউ জারির আওতায় সকল সরকারি পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। এ আইনে বাড়ির বাইরে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার কুয়েতে এক হাজার ৭১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে ২৪ ঘণ্টার হিসেবে এ সংখ্যা সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেল। কুয়েতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা