আন্তর্জাতিক

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে যুক্তরাষ্ট্রের বিরোধিতা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তদন্তের উদ্যোগ নিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই উদ্যোগকে সমর্থন করবে না বলে জানিয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বৃহস্পতিবার (৪ মার্চ) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কমলার ফোনে কথা হয়েছে। এসময় তিনি নেতানিয়াহুকে তদন্তের বিষয়ে আশ্বাস দেন। খবর- রয়টার্স।

জানুয়ারিতে বাইডেন-হ্যারিস দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর এটাই ছিলো প্রথম ফোন আলাপ।

দুই নেতার এ কথোপকথনের একদিন আগেই আইসিসির কৌঁসুলি ফাতৌ বেনসৌদা ফিলিস্তিন ভূখণ্ডে সম্ভাব্য যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে তদন্ত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে জেরুজালেম ও ওয়াশিংটনের দিক থেকে এর তীব্র বিরোধিতা আসে।

গত বুধবার (০৩ মার্চ) আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদার এক বিবৃতি দেন। সেখানে তিনি জানান ২০১৪ সালে গাজায় সহিংসতা চলাকালীন ইসরায়েলি সামরিক বাহিনী, ইসরায়েলি কর্তৃপক্ষ, হামাস ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ রয়েছে।

বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করছি। তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, ভয় বা পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা