আন্তর্জাতিক

এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক: সমগ্র মিয়ানমারজুড়ে শুক্রবার (৫ মার্চ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। এটিকে কারিগরি ত্রুটি হিসেবে বর্ণনা করছে দেশটির সরকারি সংস্থাগুলো। খবর-এএফপি।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি টুইটার ও ফেসবুকে জানাতে শুরু করে বৃহত্তম নগরী ইয়াঙ্গুনের বাসিন্দারা।

এ বিষয়ে ইয়াঙ্গুন ইলেকট্রিসিটি সাপ্লাই করপোরেশন বলেছে, ‘কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।’ ইরাবতী নদী তীরবর্তী মাগওয়েতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানও একই তথ্য জানিয়েছে।

মিয়ানমারের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে ফেসবুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিয়ে পোস্ট করছেন বাসিন্দারা।

এই বিদ্যুৎ বিপর্যয়ের এই খবর এমন সময় এলো যখন সামরিক জান্তা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্লক করে রেখেছে। স্থানীয়রা অবশ্য ভিপিএন ব্যবহার করে ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করছেন।

গত ১ ফেব্রুয়ারি দেশটিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে অভ্যুত্থান ঘটায় মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা